গোপালপুরে জনসচেতনতামূলক প্রচারণা
করোনা প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধ নিশ্চিত করতে জুমার নামাজে খুৎবার পূর্বে জনসচেতনামূলক আলোচনা করেন টাঙ্গাইলের গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন। ঢাকা রেঞ্জ পুলিশের উদ্যোগে মসজিদভিত্তিক প্রচারণার অংশ হিসেবে গতকাল শুক্রবার (৯ জুলাই) দুপুরে উপজেলার ডুবাইল বাজার জামে মসজিদ থেকে এ প্রচারণা শুরু করেন তিনি। এছাড়াও একই সময়ে উপজেলার মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ, সাজানপুর ঈদগাহ জামে মসজিদ ও হেমনগর কেন্দ্রীয় জামে মসজিদে থানার অন্য কর্মকর্তারা মহামারী করোনা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা করেন।
জুমার খুৎবা শুরুর পূর্বে ওসি মোশাররফ হোসেন সারাদেশে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর হার তুলে ধরে মুসল্লিদের সরকারি বিধিনিষেধ মান্য করে চলার উপদেশ দেন। এ সময় তিনি স্বাস্থ্যবিধি মানার সুফল ও না মানার কুফল তুলে ধরে জনগণকে সচেতন করেন। তার আলোচনা শুনে উপস্থিত মুসল্লিরা বুঝতে সক্ষম হন যে, সর্বাত্মক লকডাউন মানলে জনগণের সাময়িক সমস্যার চেয়ে উপকারিতাই বেশি। ‘করোনা ভাইরাস শহরের বড়লোকদের হয়’- গ্রামীণ সরল মানুষদের প্রচলিত এমন ধারণা মিথ্যা প্রমাণ করে তিনি তাদের বোঝাতে সক্ষম হন যে, করোনা গ্রামের ঘরে ঘরে প্রবেশ করেছে। এজন্য আর অবহেলা নয়, এখন থেকে প্রতিটি মানুষকে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে এ ভাইরাসের মোকাবেলা করতে হবে।
এ সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ ও মাস্ক পরার ব্যাপারে বেশি বেশি উৎসাহিত করেন। বাইর থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়ার কথাও তুলে ধরেন তিনি। করোনার উপসর্গ দেখা দিলে কী কী করণীয় সে সম্পর্কেও ধারণা দেন তিনি। সরকারি পরিপত্রের বিষয় নিয়ে আলোচনা করে সকলকে ঘরে থাকতে অনুরোধ করেন তিনি।
পরিশেষে ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে কোরবানি ও ঈদের নামাজ আদায় সম্পর্কে আলোচনা করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। মসজিদভিত্তিক এমন প্রচারণা ধারাবাহিকভাবে উপজেলার প্রতিটি মসজিদে করা হবে বলে জানান তিনি।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied