চিকিৎসার জন্য সাহায্যের আবেদন : বাঁচতে চায় স্কুল ছাত্র নাজমুল
‘আমি আবারও হাঁটতে চাই। স্কুলে যেতে চাই, বন্ধুদের সাথে খেলতে চাই। আমাকে আপনারা সুস্থ করে তোলেন। আমি আর সহ্য করতে পারছি না। আপনারা আমাকে সহযোগিতা করেন।’ এভাবে আকুতি জানিয়েছে ব্রেন টিউমারে আক্রান্ত ১৮ বছরের কিশোর নাজমুল ইসলাম। সে এবার ছাতিয়ান গড় স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। কিন্তু নিয়তি তাকে পরিক্ষা দিতেই দিল না। ফেলছে অন্য এক করুণ পরীক্ষায়।
চোখে ছিল হাজারো স্বপ্ন তার। এক সময় বড় হয়ে মা-বাবার পাশে দাঁড়াবে, পরিবারের হাল ধরবে। কিন্তু স্বপ্ন তার শুধুই স্বপ্ন। জীবন বাঁচানোই এখন দায়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এখন সে। পড়ালেখা করে মানুষ হবে। করবে সমাজকে অলংকৃত। দাঁড়াবে পরিবারের পাশে। সেই স্বপ্ন বাদ দিয়ে এখন শুধু বেঁচে থাকার আকুতিই করছে নাজমুলের বাবা-মা ও পরিবারের লোকজনসহ এলাকাবাসী।
সরেজমিন দেখা যায়, ঘরের মধ্যে একটি কাঠের চৌকিতে শুয়ে আছে নাজমুল। অনেক চেষ্টার পর দু-একটা কথা বলল। এ সময় আকুতি জানিয়ে সে বলে, ‘আমি আবারও হাঁটতে চাই। স্কুলে যেতে চাই, বন্ধুদের সাথে খেলতে চাই। আমাকে আপনারা সুস্থ করে তোলেন। আমি আর সহ্য করতে পারছি না।’ আপনারা আমাকে সহযোগিতা করেন।’
জানা যায়, খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ান গড় গ্রামের হাজীপাড়া নামক এলাকায় বাবা-মা ও এক বড় ভাই মিলেই নাজমুলের পরিবার। একটি বোন আছে, তার বিয়ে হয়েছে। নাজমুলের বাবা একজন দিনমজুর। বড় ভাই গার্মেন্টস শ্রমিক। বেতন যা পায় তা দিয়ে ছোট ভাইয়ের চিকিৎসা ও সংসার চালানোই কষ্টকর। তাই সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে নাজমুল। বাবা ও ভাইয়ের পক্ষে এমন ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব নয়।
ইতোমধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের কাছে ছেলের চিকিৎসা করিয়েছেন নাজমুলের বাবা এলাহী ইসলাম। তবে ছেলেকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেছেন চিকিৎসকরা। ছেলের চিকিৎসা, বিভিন্ন টেস্ট ও যাতায়াত খরচ বাবদ ৬ লক্ষাধিক টাকা দরকার। এমতাবস্থায় তিনি তার ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
পাড়া-প্রতিবেশী ও স্বজনরা বলেন, আমরা সবাই চেষ্টা করে হয়তো কিছু অর্থ সংগ্রহ করতে পারব। কিন্তু তাতে কাজ হবে না। তাই ছেলেটির চিকিৎসার জন্য সমাজের সকল হৃদয়বান, দানশীল ও বিত্তবান ব্যক্তির আন্তরিক সহযোগিতা ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তারা।
অর্থ পাঠানোর ঠিকানানাজমুলের বাবা : 01753991201 (বিকাশ)খালেদ রাইয়ান (দাদা) 01794-849191 (নগদ)আজিজুল ইসলাম (ভাই) 01753170577 (নগদ)
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied