ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বাঘায় নারী উদ্যোক্তাদের ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১০-২০২২ দুপুর ৩:৩১
‘উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন’ এই স্লোগানে রাজশাহীর বাঘায় উদ্দীপন এনজিওর অফিস চত্বরে বাছাইকৃত নারী উদ্যোক্তাদের নিয়ে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় অনুকূল ফাউন্ডেশনের সহায়তায় উদ্দীপন রাজশাহী পুঠিয়া আঞ্চলের বাঘা শাখা এ প্রশিক্ষণের আয়োজন করেছে।
 
ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা (ভিএস) মো. রোকনুজ্জামান। তিনি ছাগল পালন নিয়ে বিস্তারিত আলোচনা করেন নারী উদ্যোক্তাদের সাথে। ছাগলের খাদ্য, রোগ নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ওষুধ খাওয়ানোসহ বিভিন্ন দিক তুলে ধরেন।
 
ছাগল পালনে অর্থিক উন্নয়নের বিষয়ে উপস্থিত কর্মকর্তাগণ সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক-২ মো. জাহিদুল ইসলাম, অনুকূল ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা (মনিটরিং) মো. দিদার হোসেন, সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার মো. নূরুল ইসলাম, রাজশাহীর পুঠিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. বেলাল হোসেন, বাঘা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভিএস) মো. রোকনুজ্জামান, রাজশাহী জোনের এফপিও (লাইভস্টক) উম্মে কুলসুম, বাঘা শাখার ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলামসহ সকল অফিস স্টাফ।

এমএসএম / জামান

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল