ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৫-১০-২০২২ বিকাল ৫:৯
আগামী ৫ নভেম্বর ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বেে এ সভা অনুষ্ঠিত হয়।
 
সদর উপজেলা সমবায় কর্মকর্তা জারুন অর রশিদের সঞ্চালনয় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার পংকজ কুমার চন্দ। আরো বক্তব্য রাখেন- শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি আলতাফ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল আহমান, বন্ধুজন ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম, জাগরণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. বশির হাওলাদার, মৌকরণ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার ইসমত আরা বেগম প্রমুখ।
 
সভায় সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সমবায় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের মতামতে আগামী ৫ নভেম্বর সকাল ৭টায় সকল সমবায় সমিতির সমবায় পতাকা উত্তোলন, সকাল ১০টায় র‌্যালি, র‌্যালি শেষে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত