পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতির টাকা ছিনতাইকালে আটক ১
পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গণদাবী পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়ার কাছ থেকে ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের সময় সুমন শরীফ নামে একজনকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌর শহরের ফটিকের খেয়াঘাটে এ ঘটনা ঘটে। আটক সুমন শরীফ পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের তেলিখালী গ্রামের হানিফ শরীফের ছেলে।
সিনিয়র সাংবাদিক মো. গোলাম কিবরিয়া জানান, আজ দুপুরে সাড়ে ১১টার দিকে ইসলামী ব্যাংক থেকে ৩৩ হাজার টাকা উত্তোলন করি। এরপর আমি অটোরিকসায় বাসায় যাচ্ছিলাম। নতুন বাজার এলাকায় পৌঁছলে এই ছিনতাইকারী অটোরিকসায় উঠে আমার পাশে বসে। পরে অটোরিকসাটি ফটিকের খেয়াঘাট পৌঁছলে পকেট থেকে ৩৩ হাজার টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে তাকে টাকাসহ আটক করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শহরে কোনো ছিনতাইকারী থাকবে না। ইতোমধ্যে অভিযুক্তকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied