সরিষাবাড়ী উপজেলা গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটির আয়োজনে বাংলাদেশ গণঅধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় কেন্দুয়া বাজার এলাকার অস্থায়ী কার্যালয়ে গণঅধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘জনতার অধিকার আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমান বাচ্চুর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান কলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ইকবাল হোসেন।
অন্যান্যের মধ্যে সিনিয়র যুগ্ম-সদস্য সচিব আবুল কালাম আজাদ, গণঅধিকার পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার মো. হাফিজুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবির হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বিবেক, তথ্য বিষয়ক সম্পাদক মাহনুদুল হাসান ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেন প্রমুখ
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এছাড়াও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ, সুধীজন এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কেক কেটে আনন্দ উপভোগ করেন।
এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্র অধিকার, যুব অধিকার, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ শেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া করা হয়।
এমএসএম / জামান
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার
Link Copied