ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুটের চেষ্টা, গ্রেপ্তার ১


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ৪:৪২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর কাছ থেকে মালামাল লুটের চেষ্টাকালে আলী হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর বাজারে ঘটে এ ঘটনা। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আলী হোসেনকে বুধবার (২৬ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (ওসি, তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, চারিতালুক এলাকার ব্যবসায়ী রবিউল্লাহ মিয়ার আতলাপুর বাজারে একটি মুদি দোকানঘর ও দ্বিতীয় তলাবিশিষ্ট বিল্ডিং রয়েছে। বাজারের সামনের রাস্তা প্রশস্তকরণের  লক্ষ্যে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে। ওই সময় প্রায় ৬ ফুট দোকানঘর ও দ্বিতীয় তলাবিশিষ্ট বিল্ডিং ভাঙা পড়ে। ভাঙার প্রায় ৩০০ কেজি রড দোকানের সামনে মজুদ রাখেন রবিউল্লাহ মিয়া। 

মঙ্গলবার বিকেলে অভিযুক্ত আলী হোসেন, রাসেল, জালাল ও আলভিসহ অজ্ঞাত কয়েকজন প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মজুদকৃত রড লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় ব্যবসায়ী রবিউল্লাহ বাধা দিলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে হামলাকারীরা। পরে রবিউল্লাহর ছেলে রফিকুল ইসলাম ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্তদের ধাওয়া করে আলী হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়। 

এ ঘটনায় ব্যবসায়ী রবিউল্লাহ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ধৃত আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার