ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান নিয়ে জনমনে নানা প্রশ্ন : তদন্তের দাবী


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২৬-১০-২০২২ রাত ৮:৪৮
 চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ ঝাঝাডাঙ্গা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে। তবে অভিযানের স্থান, ফেনসিডিলের পরিমান ও মামলার আসামী করা নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মাদক বিরোধী এ অভিযানের সুষ্ঠ তদন্তের দাবী জানিয়েছে সচতেন মহল। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,এইচ,এম লুৎফুল কবীরের নেতৃত্বে এসআই (নি:) হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মাদক বিরোধী অভিযান চালন থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের বাগান পাড়ায়। এসময় ২৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন ঝাঝাডাঙ্গা গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে আমির হোসেন (৪২) ও দামুড়হুদা কলাবাড়ি রামনগর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে বাইজিদ আহম্মেদকে (৩০)। এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এদিকে দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী এ অভিযানের অনুসন্ধানে গিয়ে জানাযায়, দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালায় দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের মসজিদ পাড়ায়। এসময় খাইরুল মেম্বরের পাঠকাটি গাদার মধ্য থেকে তিন পুটলা ফেনসিডিল উর্দ্ধার করে পুলিশ। 
সূত্র জানিয়েছে ফেনসিডিলের পরিমান ছিলো ১৪৪ বোতল (১২ পাতা)। আর যাদেরকে মাদক মামলায় আসামী করা হয়েছে তারা ঘটনাস্থলে উপস্থিতিই ছিলো না। প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ আলোচিত খাইরুল মেম্বরের পাঠকাটি গাদার ভিতর থেকে ৩ পুটলা ফেনসিডিল উদ্ধার করে নিয়েগেছে। এখান থেকে কাউকে আটকও করেনি। এব্যাপারে খাইরুল মেম্বর বলেন, আমি কাউকে গ্রেফতার করতে দেখিনি। মাদককে আমি ঘৃণাকরি। আমার পাঠকাটি গাদার মধ্যে ফেনসিডিল কি ভাবে আসল বলতে পারব না। থানার এসআই হারুন অর রশিদ সকল অভিযোগ অস্বীকার করেন এবং ঝাঝাডাঙ্গা পারকৃষ্ণপুরের মধ্যে বলেই জানান। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট মাদক বিরোধী এ অভিযানের বিষয়টি সুষ্ঠতদন্তের দাবী জানিয়েছে সচেতন মহল। ওসি এ,এইচ,এম লুৎফুল কবীর বলেন, ২৪ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ