প্রাইভেটে পড়তে গিয়ে মোটরসাইকেলে ৩ স্কুলছাত্রের ঘোরাঘুরি, প্রাণ হারাল সহপাঠী
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাইভেট পড়তে এসে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. লিটন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ তার দুই বন্ধু ও এক পথচারী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের জ্যোতআতাউল্ল্যা গ্রামের আয়নাল হকের ছেলে। আহত দুই বন্ধু একই গ্রামের জহির উদ্দিনের ছেলে মারুফ (১৫), খলিলুর রহমানের ছেলে শাওন (১৫) এবং পথচারী ফলদা ঘোনাপাড়া হাজী আবুল হোসেনের ছেলে জয়নাল আবেদীন (৪৫)। নিহত লিটনসহ তার আহত দুই বন্ধু ফলদা রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হক জানান, সকালে বাড়ি থেকে তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ওই এলাকায় একই স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে আসে। তারা কোচিংয়ে বই রেখে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথিমধ্যে রাস্তায় এক পথচারীর সাথে ধাক্কা লেগে গাছের সাথে লেগে ঘটনাস্থলে চারজনই গুরুতর আহত হয়।
তিনি আরো জানান, এরপর ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মধ্য থেকে মোটরসাইকেল আরোহী লিটনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এবং আশঙ্কাজনক অবস্থায় তার বন্ধু মারুফ ও পথচারীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। আহত শাওন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। নিহত লিটনের মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied