ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে শিক্ষক দিবস পালিত


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৭-১০-২০২২ দুপুর ২:৫৮
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। শিক্ষক দিবসে উপজেলার সকল প্রতিষ্ঠান থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা এ দিবসে অংশগ্রহন করেন।
 
আজ বৃহস্পতিবার (২৭ াক্টোবর) শিক্ষক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে শুরু করে শহীদ মিনার চত্বর হয়ে প্রধান সড়ক দিয়ে র‍্যালি প্রদর্শন করে উপজেলা অডিটোরিয়াম হলের সামনে এসে শেষ হয়। পরে অডিটোরিয়াম হলে শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে অবহেলিত, নির্যাতিত ও বৈষম্যের শিকার বেসরকারি শিক্ষকদের বিভিন্ন ধরনের দাবি ও মর্যাদা সম্পর্কে আলোচনা করেন।
 
অনুষ্ঠানে উপজেলা শিক্ষক সমিতির সভাপতিসহ অন্য বক্তারা বলেন, বর্তমান বেসরকারি শিক্ষকরা সব দিক দিয়ে অবহেলিত, নির্যাতিত এবং বৈষম্যের শিকার। আমাদের কিছু দাবি আছে যেগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করবেন।
 
তারা দাবি করেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের ঘোষণা দিতে হবে। শতভাগ উৎসব বোনাস দিতে হবে। পেনশনের ব্যাবস্থা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তনের ব্যবস্থা করতে হবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা চেয়ারম্যান, আলহাজ মামুন সরকার মিঠু, উলিপুর পৌর মেয়র, শোভন রাংসা, উপজেলা নির্বাহী অফিসার, অধ্যক্ষ আহসান হাবিব রানা, সভাপতি, বাংলাদেশে আওয়ামী লীগ উলিপুর উপজেলা শাখা, শফিকুর রহমান, অধ্যক্ষ, আব্দুস সাত্তার-প্রধান শিক্ষক, জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অনেকে।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির