ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে বিচার-সালিশে মাফ চাওয়াকে কেন্দ্র করে হামলা, গ্রেপ্তার ৫


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১০-২০২২ দুপুর ৩:২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ঘটনার মীমাংসার জন্য বিচার-সালিস বসলে ওই বিচার-সালিশেই উপস্থিত সকলের সামনে প্রতিপক্ষের লোকজন অপর পক্ষের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা খুর দিয়ে পুঁচিয়ে জিহাদ ও সফিউল্লাহ নামে দুই ভাইকে গুরুতর জখম করে। এ ঘটনায় পুলিশ হামলাকারীদের মধ্য থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে। 

গতকাল বুধবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের পুবেরগাঁও মোল্লাপাড়া ক্যাডেট মাদ্রাসা মাঠে ঘটে এ ঘটনা। এ ঘটনায় আহতদের মামা মুনসুর মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পুবেরগাঁও এলাকার মোশারফ হোসেন, ইয়াসিন আহাম্মেদ শিশির, সফিউল্লাহ, সোহাগ মিয়া ও আঙ্গারজোড়া এলাকার আল আমিন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, গত দুই মাস আগে পুবেরগাঁও এলাকার একটি বাউল গানের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনা নিয়ে আব্দুল্লাহদের সঙ্গে ইয়াছিনদের কথা কাটাকাটি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। ওই ঘটনায় গত এক সপ্তাহ আগে এক পক্ষ আরেক পক্ষকে মারধর করে। এ নিয়ে এলাকায় উভয়পক্ষ বুধবার রাতে পুবেরগাঁও মোল্লাপাড়া ক্যাডেট মাদ্রাসা মাঠে বিচার-সালিশের আয়োজন করে। ওই সালিশে উপস্থিত ছিলেন- ভোলাব ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু, ব্যবসায়ী মঈন মোল্লা, খোকন, তমিজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

বিচার-সালিশে মীমাংসার শেষ পর্যায়ে আব্দুল্লাহদের পক্ষকে ইয়াছিনদের পক্ষের কাছে ক্ষমা চাইতে বলেন বিচারকরা। এ সময় ক্ষমা চাইতে গেলে প্রতিপক্ষ ইয়াছিনসহ তাদের পক্ষের মোশারফ হোসেন, সফিউল্লাহ, সোহাগ মিয়া ও আঙ্গারজোড়া এলাকার আলামিনসহ ১০ থেকে ১২ জনের একদল ধারালো অস্ত্র0শস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্য দিবালোকে আব্দুল্লাহদের ওপর হামলা চালায়। এ সময়  হামলাকারীরা খুর দিয়ে পুঁচিয়ে জিহাদ ও সফিউল্লাহ নামে দুই ভাইকে গুরুতর জখম করে। পরে পুরো বলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ৫ জনকে গ্রেপ্তার করে।

ঘটনাস্থল পরিদর্শণ করেছেন ভোলাব ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু। 

আহত জিহাদ ও সফিউল্লাহকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার