ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভেনিজুয়েলায় পুলিশ সন্ত্রাসী সংঘর্ষে নিহত ২৬


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৭-২০২১ দুপুর ১০:৩৯

ভেনিজুয়েলায় মাদক কারবারি ও সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৪ জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এছাড়া ৩৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। দেশটির রাজধানী কারাকাসের উত্তর-পাশ্চিমাঞ্চলে গত এক সপ্তাহ ধরে চলা সন্ত্রাসবিরোধী অভিযানে ওই হতাহতের ঘটনা ঘটে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সারমেন মেলেনদেজ।

তিনি বলেন, আহতদের মধ্যে ৩৮ জন পুলিশের মধ্য ১০ জন কর্মকর্তাও আছেন। এ ছাড়া ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দুই পক্ষের গোলাগুলিতে ২৮ জন সাধারণ মানুষও গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের সময় আতঙ্কে অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

এদিকে, দেশটির বিরোধী দলীয় সেতারা অভিযোগ করছেন, সন্ত্রাসী দমনের নামে প্রেসিডেন্ট মাদুরো আসলে বিরোধী দলকে দমন করছেন।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮