সাভারে পাঁচতলা থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু
ঢাকার সাভারে একটি নির্মানাধীন ভবন থেকে পড়ে আনিছুর রহমান (৩০) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টার দিকে সাভার পৌরসভার ছায়াবিথী এলাকার জাহাঙ্গীরনগর সোসাইটির একটি ভবন থেকে পড়ে ওই নির্মান শ্রমিকের মৃত্যু হয়।
নিহত আনিছুর রহমান কিশোরগঞ্জ জেলা সদরের হোসেনপুর গ্রামের বাসিন্দা। তিনি তার পরিবারসহ সাভারে ভাড়া থেকে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ জানায়, সাভারের ছায়াবিথী এলাকার জাহাঙ্গীরনগর সোসাইটিতে ২১ ব্যক্তি মিলে একটি ৬ তলা ভবন নির্মান করছেন। সেই ভবনের ৫ তলায় শুক্রবার সকালে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক আনিছুর রহমান। এসময় পা পিছলে দোতলায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের সুপার ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ