ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত 


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৯-১০-২০২২ দুপুর ১২:৩৫

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র' স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের  রায়গঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যেগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার (২৯অক্টোবর) সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি থানা চত্বর থেকে বের করা হয়। র‍্যালিটি রায়গঞ্জের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে থানা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) ইমরান রহমান, উপজলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, ধানগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম, বহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিশকৃতী রানী, ইউপি সদস্য হালিমা খাতুন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ধানগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মনিরুজ্জামান।

কমিউনিটি পুলিশিং ডের সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, জঙ্গিবাদসহ নানা ধরনের অপরাধ নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।  

ওসি (তদন্ত) ওয়াসিমুল বারীর সঞ্চালনায় সভায় রায়গঞ্জ থানার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 

প্রীতি / জামান

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার