বাঘায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাঘায় কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে এ উপলক্ষে বেলুন উড়িয়ে একটি বর্ণাঢ্য র্যালি থানা চত্বর থেকে বের করা হয়। র্যালিটি থানা চত্বর হতে শুরু করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গণে একই স্থানে শেষ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং ডের সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।
এ সময় ওসি (তদন্ত) মুহ. আব্দুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাঘা থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু, প্রাক্তন শিক্ষক ও আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম, মোজাহার হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ নসিম উদ্দিন, গড়গড়ি ইউনিয়ন এর চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহানুর রহমান সোহাগ প্রমুখ।
প্রীতি / জামান
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ
মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি
তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার