ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফুলছড়িতে কমিউনিটি  পুলিশিং ডে পালিত


ফুলছড়ি প্রতিনিধি photo ফুলছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১০-২০২২ দুপুর ৩:৫৭

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র' স্লোগানকে সামনে রেখে ফুলছড়ি উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি  ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে ফুলছড়ি উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি থানা চত্বর থেকে বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুলছড়ি উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি শামসুজ্জোহা বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান। 

ইন্সপেক্টর (তদন্ত) আজিজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- কমিউনিটি পুলিশিংয়ের প্রধান সমন্নয়ক ও ফুলছড়ি থানার অফিসার্স (ইনচার্জ) কাওছার আলী, সাবেক উপদেষ্টা হাবিবুর রহমান, থানা কমিটির সেক্রেটারি মাহবুর রহমান, থানা কমিটির সদস্য শহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, কঞ্চিপারা ইউনিয়ন সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, উরিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা প্রমুখ।

কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, জুয়া নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।

প্রীতি / জামান

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা