ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

হাকিমপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১১-৭-২০২১ দুপুর ১১:৫০
দিনাজপুরের হাকিমপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে শাকিল নামক এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বন্ধু রাসেলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নিহত যুবক উপজেলার ধরন্দা এলাকার মৃত হুরুর ছেলে শাকিল (১৯) এবং গ্রেফতারকৃত যুবক ‍একই মহল্লার আব্দুর রহিমের ছেলে রাসেল (২০)।
 
হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করে  মুঠোফোনে জানান, গতকাল মধ্যরাতে হিলি সীমান্তের ধরন্দা (ফকিরপাড়া) এলাকায় মাদক চোরাকারবারির বিরোধের জের ধরে দুই বন্ধুর মাঝে তর্ক-বিতর্কের একপর্যায়ে রাসেল তার বন্ধু শাকিলকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ৫টি কোপ মারলে সে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। তাৎক্ষণিকভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
 
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি রাসেলসহ অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত আসামিকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার