পাবনায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যে পাবনায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২। শনিবার (২৯ অক্টোবর) জেলা পুলিশের আয়োজনে র্যালি, বেলুন উড়ানো, পুরস্কার বিতরণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে দিবসটি।
সকাল সাড়ে ৯টায় পুলিশ সুপারের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। পুলিশ লাইন্সে বেলুন উড়িয়ে দিবসটি উদযাপন শুরু হয়। জেলার একজন পুলিশ সদস্য ও একজন কমিউনিটি পুলিশিং সদস্যকে বিষেশ কাজের জন্য পুরস্কৃত করা হয়।
পুলিশ লাইনস অডিটোরিয়ামে পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী এর সভাপতিত্বে এবং সাবইন্সেপেক্টর ডেভিট হিমাদ্রী বর্মণ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল রহিম লাল, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, কমিউনিটি পুলিশের জেলা সমন্বয়ক শামসুর রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, বাসস প্রতিনিধি ও সদর থানা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব রফিকুল ইসলাম সুইট, চরতারাপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নের সর্বাঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিথি উন্নয়ন প্রয়োজন। কমিউনিটি পুলিশিং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিষেশ ভূমিকা রাখছে। কমিউনিটি পুলিশিং একটি দর্শন, যার বাস্তবায়ন হচ্ছে বিট পুলিশের মাধ্যমে।
প্রীতি / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন