কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে দর্শনা থানায় আলোচনা সভা অনুষ্ঠিত
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ, কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দর্শনা থানায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে দর্শনা থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দর্শনা থানার অফিসার ইনচার্জ ও পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা এএইচএম লুৎফুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মনসুর বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দার , কুড়াল গাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন,দর্শনা পৌর প্যানেল মেয়র-২ মো. রেজাউল করিম দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, দর্শনা থানার সেকেন্ড অফিসার এস আই আহম্মদ আলী বিশ্বাস এর সঞ্চালনায় অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. নাহিদ পারভেজ, দর্শনা পৌরসভার কাউন্সিলরবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড সদস্য-সদস্যাবৃন্দসহ কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ, সুধিজন সহ দর্শনা থানা পুলিশের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ তাই সকল জনগনকে সচেতন হয়ে পুলিশকে সহায়তা করতে হবে বলে জানান।
এমএসএম / জামান
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
Link Copied