কুমিল্লায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা ও স্কুলের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুপাশে অন্তত ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
শনিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার চান্দিনার তীরচর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে গোমতা ইশফিয়া উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী নিহতের সহপাঠী রিফাত জানায়, শনিবার স্কুল বন্ধ থাকায় বিদ্যালয়ে প্রাইভেট পড়ে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। নিহত স্কুলছাত্রীর মৃতদেহ মহাসড়কে রেখে অবরোধ চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবালসহ চান্দিনা থানা ও হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
প্রীতি / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন