ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ব্যতিক্রমী গরম মসলার ঝাল চানাচুর বিক্রি করে চলে সংসার


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৯-১০-২০২২ দুপুর ৪:৫৪

কুড়িগ্রামের উলিপুরে ব্যতিক্রমী ঝাল গরম মসলা চানাচুর ২৬ বছর ধরে বিভিন্ন স্থানে ফেরি করে বিক্রি করে চলছে সংসার। সরেজমিন উপজেলার হাজী মার্কেটের সামনে গিয়ে দেখা যায়, সুরুজ মিয়া কবিতার সুরে বলছেন- ‘সুরুজ ভাইয়ের ঝাল চানাচুর, কলেজ রোড উলিপুর, গরম মসলায় ভরপুর, আইলাভ ইউ চানাচুর’।

তিনি বলেন, এ ব্যতিক্রমী ঝাল চানাচুর ২৬ বছর ধরে বিক্রি করে চলছে আমার সংসার। তার সংসারে দুই সন্তান রয়েছে। এ মসলাযুক্ত ঝাল চানাচুর বিক্রি করে তার আয় দিয়ে তাদের লেখাপড়া শিখিয়ে বিবাহ করিয়ে তাদের ছেলে-মেয়ে অর্থাৎ তার নাতি-পুতিসহ সংসার চালিয়ে আসছেন। 

চানাচুর বিক্রেতা সুরুজ মিয়া আরো বলেন, আমার গরম মসলাযুক্ত ঝাল চানাচুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে কেনার জন্য অনেকে আসেন। এমনকি উপজেলার বাইরে অর্ডার করে নিয়ে যায়। আমি প্রতিদিন ২০ থেকে ৩০ কেজি পর্যন্ত গরম মসলাযুক্ত ঝাল চানাচুর বিক্রি করে থাকি। এ চানাচুর আমি বাড়িতে নিজেই তৈরি করি। কেজি প্রতি চানাচুরে আমার খরচ হয় ১১০ থেকে ১২০ টাকা। বাজারে আমার চানাচুর কেজিপ্রতি বিক্রি হয় ১৫০ থেকে ১৬০ টাকা। কেজিপ্রতি লাভ হয় ৩০ থেকে ৪০ টাকা। দিনে লাভ হয় ৬০০ থেকে ৭০০ টাকা। আমি এভাবেই ২৬ বছর ধরে আমার সংসার চালিয়ে আসছি।

চানাচুর ক্রেতাদের মধ্যে ফরিদা ইয়াছমিন, সঞ্জয়, প্রাণ কুমার, সমছের, আজাহারসহ অনেকে বলেন, আমরা অনেকদিন থেকে এ গরম মসলাযুক্ত ঝাল চানাচুর ক্রয় করে আসছি। এ চানাচুর খেতে অনেক সুস্বাদু। একবার খেলে বারবার খেতে মন চায়। আমরা বাসার জন্য এ চানাচুর ক্রয় করে নিয়ে যাই। এই চানাচু খেতে অনেক মজাদার বলে জানান তারা।

এ বিষয়ে মার্কেটের মালিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, সুরুজ ভাই বহু বছর যাবৎ এ গরম মসলাযুক্ত ঝাল চানাচুর বিক্রি করে আসছেন। তিনি উলিপুরের কয়েকটি জায়গায় এ চানাচুর বিক্রি করে থাকেন। জায়গাগুলো হলো- হাজী মার্কেটের সামনে, উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজের সামনে, উলিপুর সরকারি কলেজের সামনে। এ ঝাল চানাচুর ক্রয় করার জন্য এলাকার বিভিন্ন এলাকা থেকে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত আসেন বলে জানান তিনি।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির