বিএনপি নির্লজ্জ রেকর্ড বাজাচ্ছে : মাহাবুব-উল আলম হানিফ
কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছন, লন্ডন থেকে বাংলাদেশ কোন পথে যাবে এটা নতুন করে ফয়সালার প্রয়োজন নেই। সেই ফয়সালা ১৯৭১ সালে হয়ে গেছে। তিনি বলেন, বিএনপি সমাবেশ করছে কথার ফুলঝুরি ছড়াচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে বলেন, একজন শিক্ষক কিভাবে এক বড় নির্লজ্জ মিথ্যাবাদী হয়। তা মির্জা ফখরুলের কথা শুনলেই বোঝা যায়। সকাল-বিকাল ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছেন মির্জা ফখরুলরা।
তিনি বলেন, মানবতার নামে এখন মায়াকান্না কাঁদেন। স্বপ্ন দেখছেন যে কচু পাতার পানি ধাক্কা মেরে ফেলে দেবেন। এটা আওয়ামী লীগ, যার শিকড় অনেক শক্তিশালী। সন্ত্রাসী তারেক রহমানকে কখনো বাংলাদেশের মানুষ ক্ষমতায় আনবে না। তিনি আজ শনিবার (২৯ অক্টোবর) সকালে সদর দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবলুসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
দুপুরে সম্মেলনের উদ্বোধক ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন