ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে অগ্নি কাণ্ডে ৮টি দোকান ভস্মিভুত


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৩০-১০-২০২২ দুপুর ১১:৩৯
মানিকগঞ্জের হরিরামপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে, এতে প্রায় ১কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। 
 
শনিবার(২৯অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুটিরহাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাত ৩ টায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে রাজু আহমেদের ভাড়াটিয়া জব্বার বেপারীর মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে একে একে রাজ্জাকের মিষ্টির দোকান, রেজাউলের সার ও কীটনাশকের দোকান, নিখিল ধোপার আয়রনের দোকান, তিহান এর ইলেকট্রনিকস, আনন্দ হালদারের ইলেকট্রনিকস, হাবিবুর রহমানের সার ও কীটনাশক এবং স্বপন শীলের সেলুনের দোকানে আগুন লেগে সেগুলোও ভস্মীভূত হয়ে যায়। এছাড়া কালু বেপারী ও শের আলী বেপারীর ভ্রাম্যমাণ দুটো সবজির দোকানেও আগুন লেগে সবজি পুরে যায়। এতে সবমিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 
 
জব্বার বেপারীর ঘর মালিক রাজু আহমেদ জানান, রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আমার ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের ঘটনা শুনে তাৎক্ষনিক ফায়ার সার্ভিস কে অবহিত করি এবং ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করি তবে আগুনের পরিধি এতো বেশি ছিলো যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে রাত ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এতোক্ষণে প্রায় ১কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায়।
 
তবে হরিরামপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. জাহিদুল ইসলাম বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হই। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ