ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নেট দুনিয়ায় ভাইরাল তরুণ বিজিবি সদস্য সাইফুর রহমানের গান


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১১-৭-২০২১ দুপুর ১২:১১

দেশে তরুণদের মধ্যে সাইফুর রহমান একটি পরিচিত নাম। এ সময়ের ভাইরাল কোনো রিমিক্স গান মনে উঁকি দিলেই সাইফুর রহমানের নামটি ভেসে ওঠে।

২০১৭ সাল থেকে এ পর্যন্ত তার নামটি এ দেশের শীর্ষস্থানীয় তরুণ সংগীতশিল্পীদের তালিকায় রয়েছে। বিভিন্ন পার্টিতে ডিজে বাজিয়ে সংগীত জগতে প্রবেশ করেন তিনি। শুধু লাইভ ডিজে বাজানো থেমে না থেকে ধীরে ধীরে সংগীতের মূল ধারায় প্রবেশ করেন তরুণ সংগীতশিল্পী সাইফুর রহমান। আধুনিক মানের যন্ত্রসংবলিত তার নিজের একটি হোম স্টুডিও রয়েছে। সেখান থেকেই প্রতি মাসে দু-তিনটি গানও প্রকাশ করে বিভিন্ন মাধ্যমে।

এরমধ্যেই ‘Blind Mouse’ ‘Mayaboti Kadche Keno’ ‘Prem Niye Kriponota Koro Na’ ‘Depression Kill Me Everyday’ ‘Could Not Sleep Last Night’-সহ বেশ কয়েকটি গান নেট দুনিয়ায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে।

সাইফুর রহমান নবীন সংগীতশিল্পীদের উদ্দেশে বলেন, ‘আপনারা যারা গানকে পেশা হিসেবে নিতে চান, তারা ঠিক আছেন। তবে গানের পাশাপাশি কিছু করুন। সম্ভবত সংগীত এবং ভবিষ্যত উভয়ই উজ্জ্বল হবে।’

বৈশিক মহামারী করোনা ভাইরাসে সংগীতের ভবিষ্য‍ৎ কী- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি অত্যন্ত বিচলিত। গত দুই বছরে বাংলাদেশের সংগীত ইন্ডাস্ট্র অনেক পিছিয়ে পড়েছে। অনেকে এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন। তারপরেও যারা এই পেশায় রয়েছেন তারাও আছেন বেশ টানাটানিতে। তাই সরকারকে এই সংগীত ইন্ডাট্রির দিকে নজর দিতে হবে। অন্যথায় এ দেশের সংগীত ইন্ডাস্ট্রি আরো পিছিয়ে পড়বে।’

উল্লেখ্য, সাইফুর রহমান ১৯৯১ সালের ১ ফেব্রুয়ারি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা ৬ বিজিবিতে কর্মরত।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ