পিরোজপুরে সুপারি বাগান নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা
পিরোজপুরের কাউখালী উপজেলায় সুপারি বাগান নিয়ে বিরোধের জেরে মনিরুজ্জামান মনির নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা এলাকার নিজ বাড়ি থেকে মনিরুজ্জামানের লাশ উদ্ধার করে পুলিশ। মনিরুজ্জামান মনির (৫৬) জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা এলাকা মৃত ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা এলাকার বাসিন্দা মনিরুজ্জামান মনিরের সাথে প্রতিবেশী রুহুল আমিনের সুপারি বাগান নিয়ে বিরোধ ছিল। শনিবার দুপুরে মনিরুজ্জামান মনির ওই বিরোধ থাকা বাগানে সুপারি পাড়তে যান। এ সময় রুহুল আমিন ও তার ছেলে ইমরুল মনিরুজ্জামানকে বেধড়ক পিটিয়ে আহত করে। আহত অবস্থায় মনিরুজ্জামান তার ঘরে চলে যান। এরপর রাত ৯টার দিকে তার এক আত্মীয় তাকে ঘরের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের ডেকে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে মনিরুজ্জামানের লাশ উদ্ধার করে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। মনিরুজ্জামান মনিরের পরিবার যশোর থাকে।
কাউখালী থানার ওসি বনি আমিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড কিনা তা ময়নাতদন্তের পর বলা যাবে। দুপুরে নিহতের সাথে সুপারি বাগান নিয়ে এক পক্ষের সাথে ঝগড়া বিবাদ হয়েছিল। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত