ঘিওরে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী এলাকায় এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আতিকুর রহমান সেন্টু (২২)। সে উভাজানি গ্রামের মো. আনিছ মিয়ার ছেলে। রোববার সকালে নালী ইউপি সদস্য মো. রাজিব মিয়ার কলতা এলাকার বাগান ভিটা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের মা লিপি বেগম জানান, শনিবার দিবাগত রাতে আমার ছেলে সেন্টু প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আমরাও একই ঘরের আলাদা চোকিতে ঘুমিয়ে পড়ি। ভোরে ঘুম থেকে উঠে সেন্টুকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। সকাল ৬ টার দিকে প্রতিবেশীরা ইউপি সদস্য রাজিব মিয়ার বাগান ভিটার আম গাছের সাথে গলায় দড়ি দেওয়া (ঝুলন্ত) অবস্থায় দেখতে পায়। তাদের কাছে খবর পেয়ে গিয়ে দেখি আমার ছেলের লাশ আম গাছে ঝুলছে। পরে তারাতারি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দেখি সে মারা গেছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে এটা আত্মহত্যা। তবে ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আমিনুর রহমান বলেন, নিহত আতিকুর রহমান সেন্টু দুটি কারণে আত্মহত্যা করতে পারে। সে এজেন্ট ব্যাংকিং ব্যাংক এশিয়ার কলতা শাখায় চাকরি করতো। কয়েকদিন আগে তার চাকরি চলে যায়। এ কারণে হতাশাগ্রস্ত থেকে সে আত্মহত্যা করতে পারে। এছাড়া পারিবারিক অসন্তোষের কারণেও আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন যায়েদ হোছাইন
চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন সভাপতি-এ্যাড. সোলায়মান বিশু সম্পাদক আব্দুল ওয়াহেদ
ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তিন সন্তানের জননীকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা
বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত
কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ
নির্মাণসামগ্রীর চড়া দামে স্থবির উন্নয়নকাজ
দুদকের মামলায় টেকনাফের আব্দুর রহিমের ৩ বছরের কারাদণ্ড
পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ
কুড়িগ্রামে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা
টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা-ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড
২৬ মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী চকরিয়ার নবীর হোসেন মহেশখালীতে গ্রেফতার
মনপুরা লঞ্চঘাটে পুলিশের অভিযান, ১০০ পিস ইয়াবাসহ আটক দুই যুবক
Link Copied