ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘা থানায় মাদক ব্যবসায়ী সহ আটক ৭


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২২ রাত ৮:৩৯
রাজশাহীর বাঘায় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী সহ ৭ জন কে আটক করা হয়েছে। রবিবার ( ৩০ অক্টোবর) বাঘা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে বাঘা থানা পুলিশ। 
 
থানা সূত্রে জানাযায়, রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর দিক নির্দেশনায় এবং বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে বাঘা থানা পুলিশ কর্তৃক বাঘা থানাধীন জোত সায়েস্তা গ্রামস্থ জনৈক মোঃ আয়নাল (৪০) পিতা-মৃত আকবর আলীর বাড়ীর দক্ষিণে অনুমান ১৫০ গজ দুরে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ মোশারফ হোসেন(২২), পিতা-মোঃ সোলেমান হোসেন ,স্থায়ী: গ্রাম- জোত সায়েস্তা, থানা- বাঘা, জেলা –রাজশাহীকে গ্রেফতার করিয়া তাহার হেফাজত হইতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, বাঘা থানাধীন বাউসা হাটপাড়া গ্রামস্থ মোঃ ছামাদ সরকার, পিতা- মৃত রাজ্জাক আলী(ভোলা) এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ জুয়েল আলী (৪০), পিতা-মোঃ জিয়ার উদ্দিন ,স্থায়ী: গ্রাম- বেড়েরবাড়ী (সরাতলা) , থানা- বাঘা, জেলা –রাজশাহীকে গ্রেফতার করিয়া আসামীর হেফাজত হইতে ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার, বাঘা থানাধীন পানিকামড়া বাজারে পূর্ব পাশে ঘোষপাড়া দূর্গা মন্দিরের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ ইসলাম মোল্লা(৫০), পিতা-মৃত আখের মোল্লা ,স্থায়ী: গ্রাম- পাকুরিয়া (সামাদ মেম্বারের বাড়ীর পাশে) , ২। মোঃ তারিখ হাসান(৩০), পিতা-মৃত মোয়াজ্জেম সরদার ,স্থায়ী: গ্রাম- পাকুরিয়া (সামাদ মেম্বারের বাড়ীর পাশে) , উভয় থানা- বাঘা, জেলা –রাজশাহীদ্বয়ের হেফাজত হইতে ১২.২৫ গ্রাম হেরোইন ও ২১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, বাঘা থানাধীন বলরামপুর গ্রামস্থ মালিয়ানদহ টু ময়েনের মোড়গামী পাকা রাস্তা পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ হতে অনুমান ১০০ গজ উত্তর দিকে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ বাবু(২৩), পিতা-মোঃ আশরাফ ,স্থায়ী: গ্রাম- আলাইপুর (কান্দিপাড়া) , থানা- বাঘা, জেলা –রাজশাহীকে ধৃত করে আসামীর হেফাজত হইতে ৫০ বোতল ফেন্ডিসিল উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্তে পৃথক পৃথকভাবে ০৪ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ০১ জন আসামীকে গ্রেফতার, জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
 
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মাদক সহ আটককৃত ৫ জনের নামে পৃথক পৃথকভাবে ০৪ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত সর্বমোট ০৭ জন আসামীদেরকে ইং ৩০/১০/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ

​মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি

তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত