ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

গুজরাটে সেতু ভেঙে পড়ার ঘটনায় ৯ জন গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ১১:১০

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের মোরবি জেলায় মাচ্ছু নদীতে সেতু ভেঙে পড়ার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ওরেভা কোম্পানির কয়েকজন ম্যানেজার ছাড়াও রয়েছেন সেতুর টিকিট কালেক্টর, সেতুর পুনঃসংস্কার করা ঠিকাদার এবং তিনজন নিরাপত্তাকর্মী; যাদের দায়িত্ব ছিল ভিড় সামাল দেওয়া।

এ বিষয়ে গুজরাট পুলিশের রাজকোট রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল (আইজি) অশোক যাদব সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়েরের পর আমরা নয়জনকে গ্রেপ্তার করেছি। তাদের মধ্যে আছেন ওরেভা গ্রুপের দুই ম্যানেজার, দুইজন টিকিট কালেক্টর, দুইজন ঠিকাদার এবং তিনজন নিরাপত্তারক্ষী। গাফিলতির জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঝুলন্ত এই সেতুটি ভেঙে পড়ার ঘটনায় শেষ খবর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৪১ জনে। এছাড়া আহতও হয়েছেন অনেকে। প্রায় ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং আরও কয়েকজনের অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রায় ১৫০ বছর আগে নির্মিত মোরবির ঝুলন্ত এই সেতু ভারতের ঐতিহাসিক স্থাপনার তালিকায়ও রয়েছে। গুজরাটের স্থানীয় নববর্ষ উপলক্ষে মেরামতের পর গত চারদিন আগে (২৬ অক্টোবর) সেতুটি পুনরায় খুলে দেওয়া হয়।

মোরবি পৌরসভার কর্মকর্তারা বলেছেন, যথাযথ ফিটনেস সার্টিফিকেট ছাড়াই সেতুটি পুনরায় খুলে দেওয়া হয়েছিল। স্থানীয় একটি বেসরকারি ট্রাস্ট সেতুটির মেরামত ও সংস্কার কাজ করেছে। কিন্তু রাজ্য সরকারের ফিটনেস সার্টিফিকেট ছাড়াই ওই ট্রাস্ট সেতুটি খুলে দেয়।

ওই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা, ৩০৮ ধারা এবং ১১৪ ধারায় মামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে রাজকোট রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল বলেন, ‘মোরবিতে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমরা সমবেদনা প্রকাশ করছি। সব অভিযুক্তদের বিরুদ্ধে আমরা ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেছি। উদ্ধারকাজ তত্ত্বাবধানে পুলিশ কাজ করছে।’

সেই সঙ্গে তিনি আশ্বাস দেন, যখনই আমাদের হাতে কোনো তথ্যপ্রমাণ আসবে, আমরা জড়িতকে গ্রেপ্তার করব। এরইমধ্যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

এমএসএম / এমএসএম

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প

সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান

ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে, পাকিস্তানকে বলেছে ইরান

যুদ্ধবিরতি শেষের দিকে, আতঙ্কিত সাধারণ ইরানিরা