রায়গঞ্জে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা
প্রচলিত রীতি অনুযায়ী পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল। শীতের আগমনী বার্তায় সিরাজগঞ্জের রায়গঞ্জের ৯টি ইউনিয়নে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা। শীত নিবারণের আগাম প্রস্তুতি হিসেবে লেপ-তোষক তৈরি করাতে ক্রেতারাও ভিড় করছেন দোকানগুলোতে। অনেকেই আবার ব্যস্ত নিজের পুরনো লেপ-তোষক মেরামতের কাজ নিয়ে।
উপজেলার স্থানীয় হাট পাঙ্গাসী এলাকার কারিগর আতিকুল ইসলাম জানান, এ অঞ্চলে এখনো ধান কাটা ও মাড়াইয়ের কাজ পুরোপুরি শেষ হয়নি। তাই গ্রামাঞ্চল থেকে লেপ-তোষকের চাহিদা তেমন আসছে না। তবে শীত বাড়ার সাথে সাথে চাহিদা বাড়তে পারে, এমনটাই আশা করছেন স্থানীয় ব্যবাসায়ীরা।
উপজেলার বিভিন্ন এলাকার দোকানে সরেজমিন খোঁজ নিয়ে দেখা গেছে, শীতের আগাম প্রস্তুতির জন্য লেপ-তোষক তৈরি করাতে দোকানে ভিড় করছেন ক্রেতারা। কারিগররাও এসব তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন।
উপজেলার হাট পাঙ্গাসীর ব্যবসায়ী আব্দুস সামাদ বলেন, একটি লেপ বা তোষক তৈরিতে একজন কারিগরের সময় লাগে এক থেকে দেড় ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে ৫ থেকে ৬টি লেপ বা তোষক তৈরির কাজ করে থাকেন, যার ১টি লেপ তৈরিতে ১ হাজার থেকে ২ হাজার টাকা লাগে এবং ১টি তোষক তৈরিতে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা লেগে থাকে। এতে ১টি লেপের মজুরি হিসেবে একজন দিনমজুর পান ২০০ টাকা থেকে ৩০০ টাকা ও ১টি তোষকের মজুরি পান ৪০০ থেকে ৭০০ টাকা।
উপজেলার একটি বেডিং স্টোরের মালিক জানান, শীত মৌসুমে তিন মাস কারিগররা যে হারে লেপ-তোষক তৈরির কাজ পান, বছরের বাকি সময় তাদের এ কাজ থাকে না। তখন তারা অন্য পেশায় নিয়োজিত হন। এ বছর কাজের চাহিদা কম থাকায় ব্যবসায়ীদের পাশাপাশি কারিগরদেরও উপার্জন কমে গেছে। তবে শীত বাড়ার সাথে সাথে চাহিদা বাড়তে পারে বলে ধারণা করছেন তারা।
নভেম্বর মাসের প্রথম দিক থেকেই শীতের আগমনী বার্তা শুরু হয়। তাই শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে ব্যবসায়ীরা গ্রাহকের চাহিদা অনুযায়ী লেপ-তোষক তৈরি করে দোকানে মজুদ করে রাখছেন।
এমএসএম / জামান
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা