ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূঞাপুর এলিল্যান্ড কার্যালয়ের তালা ও গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, পরিদর্শনে জেলা প্রশাসক


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ৩:১৯

টাঙ্গাইলের ভূঞাপুর থানার পাশে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক্ষকের কক্ষের জানালার গ্রিল কেটে ও ভূমি কার্যালয়ের ভেতরে গোবিন্দাসী ইউনিয়ন (ভূমি) অফিসকক্ষের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে ভূমি কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মাহমুদুল ইসলাম বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।

এরআগে সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় চোর চক্রের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অফিসের নৈশপ্রহরী আব্দুল মুসলেম খান জানান, গত রাত দেড়টার দিকে ভূমি কার্যালয়ের প্রধান গেট আটকে এসিল্যান্ড স্যারের অফিসের বারান্দায় ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠলে ৮টার দিকে ঝাড়ুদার চায়না বেগম অফিস পরিষ্কার করতে এলে প্রত্যেক অফিসকক্ষ খুলে দিচ্ছিলাম। তখন নাজির স্যারের অফিস রুমের জানালার গ্রিল কাটা, কাগজপত্র এলোমেলো দেখি। তারপর অফিসের চেইনম্যান হুয়ামনকে ঘটনাটি জানাই। 

এ ব্যাপারে মামলার বাদী প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মাহমুদুল ইসলাম জানান, রাতের কোনো এক সময়ে চোর চক্র আমার অফিসকক্ষে প্রবেশ করে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য আসবাপত্র তছনস করাসহ অফিসের টেবিলের ড্রয়ার ভেঙে ডিসিআরের রিসিট কাটা জমানো ২৫ হাজার ৩০০ টাকা চুরি করে নিয়ে গেছে। 

তিনি আরো জানান, এছাড়াও পাশের গোবিন্দাসী ইউনিয়ন (ভূমি) অফিসকক্ষের তালা ভেঙে প্রবেশ করে কাগজপত্র এলোমেলো করেছে চোর চক্র। অন্যান্য আলমারির তালাও ভাঙার চেষ্টা করে। এ নিয়ে ভূঞাপুর থানায় অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। 

এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি জানান, প্রাথমিকভাবে ওই অফিস কক্ষ থেকে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র চুরির বিষয়টি জানা যায়নি। শুধু ২৫ হাজার ৩০০ টাকা চুরি হয়েছে। চুরির ঘটনায় ভূঞাপুর থানায় একটি মামলা করা হয়।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, চুরির ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে চুরির সত্যতা মিলেছে। তদন্ত  চলছে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন