শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় জামাইয়ের মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী ইউনিয়নে ঘুণ্টি নামক এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল মালেক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
জানা গেছে, কয়ক দিন আগে ওই উপজেলার বুড়িমারী ইউনিয়নের মাছির বাজার গ্রামে শ্বশুর আবুল কালামের বাড়ি বেড়াতে আসেন জামাই আব্দুল মালেক। সোমবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে শ্বশুরবাড়ি থেকে বুড়িমারী বাজারে যাওয়ার পথে ঘুণ্টি এলাকার রেলরুটের কাছে মোবাইল ফোনে কথা বলতে থাকেন আব্দুল মালেক। এ সময় লালমনিরহাটগামী ৭২ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেন ধাক্কা দেয় তাকে।
আহতাবস্থায় স্থানীয়রা পাটগ্রাম দমকল বাহিনীর সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল মালেক নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম গ্রামের আব্দুস সোবাহান ছেলে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied