ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১১-৭-২০২১ দুপুর ২:৫৯

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে ১০ জুলাই শনিবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৬ জন আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৪১৯ জন।

এদিকে সাতক্ষীরায় ফের বেড়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮৬ জনের। শনাক্তের হার ৩৪ দশমিক ৭০ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৬৪ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে জেলায় মারা গেছেন ৫ জন। জেলায় মোট ২৮৬টি নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩৪ দশমিক ৭০ শতাংশ।

১০ জুলাই পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৩০৬ জন। করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় মারা গেছেন ৫ জন। এ নিয়ে জেলায় ১০ জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭৬ জন এবং উপসর্গে মারা গেছেন অন্তত ৪১৯ জন।

এমএসএম / জামান

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ