ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাবনায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে প্রাণ গেল ট্রাক হেলপারের


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ১১:২৫

পাবনায় চায়ের দোকানে ক্যারাম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ট্রাক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কাশিনাথপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। 

নিহত হাসিব হোসেন (২২) পাবনা সদর উপজেলার ছোট মনোহরপুর গ্রামের এজাহার প্রামাণিকের ছেলে। পেশায় তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কাশিনাথপুর রেললাইনের পাশে স্বাধীন সরদারের চায়ের দোকানে ক্যারাম খেলা নিয়ে দোকানদার ও খেলোয়ারদের মধ্যে বিবাদ বাধে। বাককিতণ্ডার একপর্যায়ে  দোকানদার স্বাধীন ও তার চাচা রাজা সরদার লাঠি দিয়ে নির্মমভাবে মারপিট করে হাসিবকে। এ সময় স্বাধীন তার দোকানে থাকা চাকু দিয়ে হাসিবকে উপর্যুপরি ছুরিকাঘাতও করে।

পরে গুরুতর আহত হাসিবকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের আটকের অভিযান চলছে বলে ওসি যোগ করেন।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন