বাঘায় নিখোঁজের তিনদিন পর ছাত্রের লাশ উদ্ধার
রাজশাহী বাঘায় নিখোঁজের তিনদিন পরে একটি আম বাগান থেকে দশম শ্রেণীর ছাত্র সাব্বির হোসেনের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের পেছনে তুলসিপুর এক আম বাগানের নালা থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে।
সাব্বির হোসেন উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও হায়দার আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাব্বির হোসেন গত রোববার (৩০ অক্টোবর) স্কুল ছুটির পর বিকাল ৪টার দিকে বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু তার পর আর বাড়ি ফিরেনি সে। এর পর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় ওইদিনই সাব্বিরের চাচা শরিফুল ইসলাম বাদী হয়ে বাঘা থানা একটি সাধারণ ডায়েরি করেন।
এই অবস্থায় গত সোমবার (৩১ অক্টোবর ) দুপুরে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকার চারঘাট ঈশ্বরর্দী সড়কের পাশে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারিবিহীন ভ্যানটি পাওয়া যায়।
এদিকে আজ বুধবার (২ নভেম্বর) ওই আম বাগানের নালার মধ্যে সাব্বিরের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সাব্বির হোসেনের চাচা শরিফুল ইসলাম বলেন, আমার ভাই ভ্যান চালিয়ে সংসার চালায়। কোনো কোনো সময় স্কুল ছুটির পর ভাতিজা আশপাশে ওই ভ্যানে ভাড়া মারে। সেই সেই টাকা তার বাবাকে দিত। সেই ভ্যান চালানোই কাল হলো তার।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেরর মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে ব্যাটারি ছিন্তাইয়ের উদ্দেশ্যেই ছিন্তাইকারীরা সাব্বিরকে হত্যা করে লাশ আমবাগানের নালার মধ্যে ফেলে রেখেছিল।
এমএসএম / এমএসএম
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ
মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি
তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
Link Copied