উলিপুরে পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় কুলুকজান বেগম (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পশ্চিম নাওড়া গ্রামের চৌমুহনী টু রাণীগঞ্জ সড়কে।
জানা গেছে, বুধবার(২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ধামশ্রেণী ইউনিয়নের পশ্চিম নাওড়া নতুন গ্রামের আবুর উদ্দিনের স্ত্রী কুলুকজান বেগম রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি গরু বোঝাই পিকআপের ধাক্কায় গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক পিকআপটি বিক্ষুব্ধ জনতা আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।
এ ব্যাপারে ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, গরু বোঝাই পিকআপটি আমার জিম্মায় আছে। আলোচনার মাধ্যমে বিষয়টি ফয়সালা (মিমাংসা) করা হবে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied