পাঙ্গাসীতে পোল্ট্রি ফিড ব্যবসায়ী মোতালেবের বিরুদ্ধে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঙ্গাসী ইউনিয়নের মোনহরপুর গ্রামের শফিজ উদ্দিন আকন্দের ছেলে মোতালেব হোসেনের বিরুদ্ধে মেসার্স সাদিয়া পোল্ট্রি ফিড এর ১৪ লক্ষ ১৫ হাজার ১’শত টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির প্রোপাইটর হাফিজুর রহমান।
হাফিজুর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন,আমি দীর্ঘ্য ৭ বছর যাবৎ উপজেলার গ্রাম পাঙ্গাসী বাজারে পোল্ট্রি ফিড ও মুরগীর বাচ্চা পাইকাড়ি সুনামের সহিত ব্যবসা করে আসছি।আমাদের মোনহর পুর গ্রামের শফিজ উদ্দিন আকন্দ এর ছেলে মোতালেব হোসেন আমার প্রতিষ্ঠান থেকে পাইকাড়ি দরে বাকিতে পোল্ট্রি ফিড ও মুরগীর বাচ্চা খুচরা খামারে খামারে বিক্রয়ের লক্ষ্যে সাব ডিলার হিসাবে ব্যাবসা করেন।২০১৬ সালের শেষের দিকে তিনি আমার সাথে ব্যবসা শুরু করেন । ব্যবসায়িক ভাবে সে আমার প্রতিষ্ঠান মেসার্স সাদিয়া পোল্ট্রি ফিড থেকে সর্বশেষ ২০২১ সালের জানুয়ারীতে ১৪ লক্ষ্য ১৫ হাজার ১’শত টাকা বকেয়া রাখে। যা মোতালেব হোসেন আমার প্রতিষ্ঠানের হিসাব বইয়ে সাক্ষর করেন।কিন্তু আমি বারবার মোতালেব হোসেনের নিকট বকেয়া টাকার তাগাদা দিলেও তিনি টাকা দেন না। এখন তিনি অস্বিকার করছেন ।বিষয়টি নিয়ে আমি স্থায়ীয় এলাকার গণমান্য ব্যাক্তির নিকট জানালে তারা বিষয়টি দেখবে বলে জানান।আমি এখন নিরুপায়,নি:শ্ব হয়ে আছি।আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি যেনো আমার পাওনা টাকা গুলো আমি হাতে বুঝে পাই।
এ বিষয়ে ঐ এলাকার সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন,হাফিজুর রহ মানের সাথে মোতালেব হোসেন দীর্ঘ্য দিনের ব্যবসা চলে আসছিলো ।হাফিজুর রহমান যে টাকা পাবে এটা আমি ব্যক্তি গত ভাবে জানি। বিষয়টি নিয়ে উভয় পক্ষ কে নিয়ে আমরা ঘরোয়া ভাবে বসেছিলাম ।অভিযুক্ত মোতালেব হোসেন কে বিষয়টি মিমাংসার লক্ষ্যে বোঝার জন্য একটা সময় দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মোতালেব হোসেন বলেন,আমি দীর্ঘ্য দিন ধরে হাফিজুর রহমানের সাথে ব্যবসা করেছি । বাকি রেখেছি আবার বাকির টাকা জমাও দিয়েছি । কিন্তু বকেয়া টাকা জমা করেন নাই হাফিজুর ।এখন বলছে আমার কাছে টাকা পাবে । আমার কাছ থেকে কোন বকেয়া টাকা হাফিজুর পাবে না।
এ নিষয়ে পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন,আমি বিষয়টি জানি না। অভিযোগ পেলে বিষয়টি দেখব।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied