ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জমিদার নামের ষাড়ের ওজন এক হাজার ৮০ কেজি-দ্বিগুণ লাভের আশা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ৪:৪৬

কুড়িগ্রামের উলিপুরে উপজেলার যোদ্ধার পাড়া গ্রামের জমিদার নামের শাহিওয়াল জাতের এক ষাড়ের ওজন প্রায় ১ হাজার ৮০ কেজি-দ্বিগুণ লাভের আশা করছেন উক্ত ষাড়ের মালিক আব্দুল বারি। হাটে বিক্রির উদ্দেশ্যে বিদায় দিয়ে বাড়িতে শোকের ছোয়া নেমে আসতে দেখা যায়।

বুধবার সরেজমিনে উপজেলার পৌরসভাধীন যোদ্ধার পাড়া গ্রামের আব্দুল বারি সাহেবের বাড়িতে গিয়ে দেখা যায়, তার গরুর খামারে জমিদার নামের শাহিওয়াল জাতের বাদামি রঙের এক ষাড়। ষাড়টি বিশাল দেহের অধিকারী। উক্ত ষাড় প্রায় ৩ বছর থেকে লালন পালন করে আসছেন। ষাড়টির ওজন প্রায় ১হাজার ৮০ কেজি। আজ বুধবার ষাড়টিকে বিক্রির উদ্দেশ্যে কুড়িগ্রাম জেলার লালমনিরহাট উপজেলায় বড়বাড়ির হাটে নিয়ে যায়। ষাড়টিকে বিদায় দিয়ে বাসায় শোকের মাতম দেখা যায়। ষাড়ের মালিক আব্দুল বারি বলেন আশা করি ষাড়টি প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা বিক্রি হবে বলে জানান তিনি। 

ষাড় দেখাশুনা করা ঐ বাড়ির গৃহিণী রত্না আক্তার বলেন, এ শাহিওয়াল জাতের ষাড় আমি ও আমার স্বামী দু'জনেই দেখাশুনা করতাম। তিনি বলেন আমার জমিদারের প্রতি এত ভালোবাসা হয়েছে যা বলা বাহুল্য। জমিদারকে প্রতিদিন খাওয়া নাওয়ার কাজ করতাম। সে যে এত বড় দেহের অধিকারী হয়েছে আমার সাথে কখন খারাপ আচরণ করেনি। আজ তাকে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের করে দিতে অনেক কষ্ট হয়েছে। তিনি আরও বলেন, কথা বলতে পারেনা এমন পশুর সাথে এত ভালোবাসা হয় তা আমি আগে জানতাম না।

এ বিষয়ে বাড়ির মালিক আব্দুল বারি সাহেব বলেন, আমার এ শাহিওয়াল জাতের ষাড় ৩ বছর থেকে পালন করে আসছি। আমি দিনে প্রায় এক হাজার টাকার খাদ্য দিয়েছি। এ পর্যন্ত ব্যায় হয়েছে প্রায় ৩ লক্ষ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা। আমার ষাড়ের ওজন হয়েছে প্রায় ১ হাজার ৮০ কেজি। যার বর্তমান মূল্য প্রায় ৬ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা। আজ হাটে নিয়ে যাওয়া হচ্ছে আশা করি খরচের থেকে দ্বিগুন দাম পাব বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির