গোপালপুরে চেয়ারম্যান নির্বাচিত হলেন নৌকার মাঝি আসাদুজ্জামান সোহেল
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল ৫,৬৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তাফ আঙ্গুর আনারস প্রতিকে পেয়েছেন ৪,১৮৬ ভোট। বুধবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ার রহমান স্বাক্ষরিত রিটার্নিং অফিসারের ফলাফল সীটে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ ইউনিয়নে ১০টি ভোট কেন্দ্রে ২৬,৩৪৯ ভোটারের মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৯,৮২৩ টি। বাতিলকৃত কোন ভোট নেই। তারমধ্যে নৌকার প্রার্থী ১,৪৫১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের ২৫ জুন এ ইউনিয়নের চেয়ারম্যান এম হোসেন আলী বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে ২ নভেম্বর এ ইউনিয়নে উপ-নির্বাচন হয়।
জামান / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান