বাউফলে করোনা প্রতিরোধ কমিটি গঠন
পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি ও সচেতন ব্যক্তিবর্গদের সাথে আলোচনা ও করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। সভায় ঢাকা থেকে মোবাইল কনফারেন্সে করোনা প্রতিরোধে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সাবেক চিফ হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ।
রোববার (১১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার ধুলিয়া ইউনিয়নে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ধুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মু. হুমায়ূন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মো. জহির উদ্দিন বাবর।
সভায় করোনা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে সচেতনামূলক বক্তব্য রাখেন- ধুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, সহ-সভাপতি মো. ছালাম মুন্সি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ধুলিয়া চাঁদকাঠি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, ধুলিয়া হোসনাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব মো. জালাল উদ্দিন, যুবলীগ সভাপতি মো. আনিচুর রহমান জুয়েল, ছাত্রলীগ সভাপতি তানজিল আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, করোনার ভয়াবহ ছোবলে পড়েছে বাংলাদেশ। দিন দিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ মরণব্যাধি ভাইরাস থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। আমাদের সকলকে করোনা প্রতিরোধে কাজ করতে হবে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাধারণ মানুষকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে হবে।
এ সময় ধুলিয়া ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি গঠন করা হয়। এতে ইউনিয়ন কমিটিতে চেয়ারম্যান ও ওয়ার্ড কমিটিতে ইউপি সদস্যকে প্রধান করা হয়। এছাড়াও স্ব স্ব ওয়ার্ডের শিক্ষক, ইমাম, গণ্যমান্য ব্যক্তিদের সদস্য করা হয়।
এমএসএম / জামান
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা