ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারের ২ নারী ইয়াবাসহ বাঁশখালীতে আটক


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২২ দুপুর ৩:২০
কক্সবাজার জেলার ২ নারী মাদক পাচারকারীকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ। বুধবার (২ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিনের নির্দেশনায় এসআই থোয়াই হ্লা চাকমা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজের দক্ষিণে জনৈক জাহেদুলের মুরগির খামার সংলগ্ন প্রধান সড়কে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই নারীকে আটক করে।
 
এ সময় আটকদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব পোদ্দার। আটকরা হলো- কক্সবাজার জেলার উখিয়া থানার ফালংখালী ইউপির ধামনখালী ২নং ওয়ার্ডের বালুখালী এলাকার মৃত মনির আহমদের স্ত্রী আরেফা বেগম (৩৩) এবং একই এলাকার মাহবুব রহমানের স্ত্রী ফাতেমা বেগম (১৯)।
 
আটকের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / জামান

রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা

বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন

‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ

কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক

সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর

মুদাফফরগঞ্জ বাজারে স্বনির্ভর ইলেকট্রনিকস গ্যালারির লাকি কুপন ড্র অনুষ্ঠিত

শৈশবের আঙিনায় শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তনরা

নাজিরপাড়া মডেল সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

বরিশালে অবৈধ স্থাপনা রেখেই খাল পূনঃখনন শেষ,অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিলসহ মাদক কারবারি আটক

কুমিল্লায় কুসিকের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি

সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনা

‎কুতুবদিয়ায় থেমে নেই শিশুমৃত্যুর মিছিল: পানিতে ডুবে প্রাণ গেল ২ বছরের আইমনের