ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

জেলহত্যা দিবস উপলক্ষে গাজীপুর প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩-১১-২০২২ দুপুর ৩:৪৫
গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী।
 
আরো বক্তব্য রাখেন- গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, যুগ্ম-সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, দফতর সম্পাদক এমএ ফরিদ, মো. আবিদ হোসেন বুলবুল, রায়হানুল ইসলাম আকন্দ, আব্দুস সালাম শান্ত, মো. হাবিবুর রহমান।
 
সভায় উপস্থিত ছিলেন- গাজীপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য বিটিভি'র গাজীপুর প্রতিনিধি আব্দুর রহমান, সিনিয়র সাংবাদিক ডেইলি অবজারভার'র গাজীপুর প্রতিনিধি কাজী মোসাদ্দেক হোসেন, বিডি নিউজ ও দৈনিক যায়যায়দিন এর গাজীপুর প্রতিনিধি মো: আবুল হোসেন'সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
 
আলোচনা সভায় বক্তারা জাতীয় চার নেতা সৈয়দ নজররুল ইসলাম, বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন (অব:) এম মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামানের দেশ প্রেম ও বীরত্বগাথা তুলে ধরেন। অনুষ্ঠান শুরুর আগে কোরআন থেকে তেলাওয়াত করেন মো: সাইদুর রহমান সাইদ।
 
আলোচনা সভা শেষে জাতীয় চার নেতাসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য কাজী মো. মকবুল হোসেন।

এমএসএম / জামান

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা