মানিকগঞ্জে ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন অভিযান
মানিকগঞ্জে ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মানিকগঞ্জ পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভা কার্যালয়ের সামনে থেকে সচেতনতামূলক একটি শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, সারাদেশের মতো মানিকগঞ্জেও ডেঙ্গুর প্রভাব বেড়ে গেছে। ডেঙ্গুর বিষয়ে সচেতনতার বিকল্প নেই। একমাত্র সচেনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। আপনাদের এবং পরিবারের কথা ভেবে বাড়ি ও বাড়ির আশপাশ পরিস্কার রাখবেন। সেই সাথে সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে চলার জন্য পরামর্শ দেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.কামরুল হাসান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেল্লাল হোসেন, নারী সংরক্ষিত কাউন্সিলর ডা. জেসমিন আক্তার, রাজিয়া সুলতানা, কাউন্সিল আরশেদ আলী বিশ্বাস, তছলিম মিয়া, আবু মো. নাহিদ, পৌরসভার সচিব বজলুর রহমান, পৌর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।
এসময় সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খাঁন বলেন, চলিত বছরে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মানিকগঞ্জে ৩৩৪জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ২৬৫জন রোগী সুস্থ্য হয়েছেন। বর্তমানে সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ৬৯জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied