ভারতে নতুন করে আক্রান্ত সাড়ে ৪২ হাজার, মৃত্যু ৮৯৯
মহামারী করোনায় বিধ্বস্ত ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪২ হাজার ৪৬৪ জন এবং মৃত্যু হয়েছে আরও ৮৯৯ জনের। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮ লাখ ৩৭ হাজার ২২২ জনে এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮ হাজার ৭২ জনে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে আজ রোববার এসব তথ্য জানা গেছে। তারা জানিয়েছে, ভারতে বর্তমানে করোনায় অসুস্থ রয়েছে চার লাখ ৫৪ হাজার ১১৮ জন, যা মোট সংক্রমণের ১.৪৭ শতাংশ। সুস্থতার হার বর্তমানে ৯৭.২০ শতাংশ। দেশটিতে দৈনিক শনাক্তের হার বর্তমানে ২.২৫ শতাংশ।
নতুন করে মারা যাওয়া ৮৯৯ জনের মধ্যে ৪৯৪ জনই মহারাষ্ট্র এবং ১০৯ জন কেরালা রাজ্যের বলে জানা গেছে।
অন্যদিকে করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ১৮ কোটি ৭৩ লাখ ১১ হাজার ৮৪৬। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৪৩ হাজার ৮৯১ জনের। এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে ১৭ কোটি ১২ লাখ ৭৯ হাজার ৩২৫ জন সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা এখনও ১ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ৬৩০ জন।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক