মানিকগঞ্জে ৪ লক্ষ টাকার হেরোইন- ইয়াবাসহ আটক ৪
মানিকগঞ্জে পৃথক অভিযানে চার লক্ষ টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা সহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার হরিরামপুর ও শিবালয় উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
গ্রেফতাররা হলো- হরিরামপুর উপজেলার শালখাই গ্রামের আরফান খাঁনের ছেলে সৌরভ খাঁন (২১), কৌড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে নাঈম (২৩) এবং শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে মোঃ মনোয়ার হোসেন (৩৪) ও একই গ্রামের মজনু বেপারির ছেলে মোঃ নুরুল হক (৩০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
ডিবির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর দিক নির্দেশনায় ডিবির এসআই মোঃ বিল্লাল হোসেন ভূঞা ও এসআই মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে হরিরামপুর ও শিবালয় উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এই চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার লক্ষ টাকা মুল্যের ২৫ গ্রাম হেরোইন ও ৫০০ পিস উদ্ধার করা হয়। এ ঘটনায় হরিরামপুর ও শিবালয় থানায় দুটি পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ