ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে বাঁশ শিল্পের পণ্য বিক্রির ধুম পড়েছে


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৪-১১-২০২২ বিকাল ৫:৩৯

কুড়িগ্রামের উলিপুরে বাঁশের তৈরি পণ্য বিক্রির ধুম পড়েছে। বাঁশ শিল্প বাঙালি সংস্কৃতির একটি বড় অংশ। আমন ধানের আমেজ উঁকি দিতে না দিতেই বাঁশের তৈরি পণ্যের কদর বেড়েছে। 

সরেজমিন উপজেলার উলিপুর পৌর বাজারে গিয়ে দেখা যায় বাঁশের তৈরি পণ্যের বিক্রির ধুম পড়েছে। বিভিন্ন ধরনের বাঁশের তৈরি পণ্য নিয়ে বসে আছে। বাঁশের তৈরি পণ্য ক্রয় করতে উপছে পড়া ভীড় দেখা যায়। কেউ কিনছেন ডালি, কুলা আবার কেউ চাইলন, টালা। এভাবে বিভিন্ন ধরনের বাঁশের তৈরি পণ্য কেনা-বেচা করতে দেখা যায়। আমন ধানের উৎসবের আমেজ আসতে না আসতেই এ সকল বাঁশের তৈরি পণ্যের ব্যাপক চাহিদা বেড়েছে। বিক্রেতারা অনেক লাভের আশা নিয়ে বিক্রি করছেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাঁশের তৈরি পণ্য এসে উলিপুর পৌর বাজারে বেচা-কেনা করা হয়। বাঁশের তৈরি পণ্য গুলো বিভিন্ন দরে বিক্রি হচ্ছে। তার মধ্যে মাটি কাটা ডালি ৫০ টাকা থেকে ৯০ টাকা, ভাতের বড় ডালি ৮০ টাকা থেকে ১৫০ টাকা, ঝাড়ু ৩০ টাকা ৫০ টাকা, কুলা ৬০ টাকা থেকে ১৫০ টাকা, চাইলন ৪০ টাকা থেকে ৭০ টাকা, মুরগীর টোপা ১২০ টাকা থেকে ১৫০ টাকা, কবুতরের খাচা ৮০ টাকা থেকে ১২০ টাকা, ধারাই ২৫০ টাকা থেকে ৯০০ টাকা, ডারকি ২৫০ টাকা থেকে ৫০০ টাকা, চেলি ডালি ৪০ টাকা থেকে ৬০ টাকা, হাত পাখা ২০ টাকা থেকে ৪০ টাকা, পাল্লা ১৫০ থেকে ২০০ টাকা, টালা ২৫ টাকা থেকে ৪০ টাকা, গরুর মুখের টোপা ১৫ টাকা ২০ টাকা, মাছ রাখা খলাই ৫০ টাকা থেকে ৭০ টাকা, ঝাপি ২০০ টাকা থেকে ২৫০ টাকা, মাছ ধরা পলো ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা এবং মাছ ধরা ভাইর ৪০০ টাকা থেকে ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। 

বাঁশের তৈরি পণ্য বিক্রেতা আলমগীর হোসেন জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বাঁশের তৈরি পণ্য পাইকেরিতে কিনে পৌর বাজারে বিক্রি করি। এখানে সপ্তাহে দু'দিন হাট বসে। প্রতি হাটে প্রায় ১০ হাজার ২০ হাজার টাকা দিয়ে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করি তা বিক্রি করে প্রায় ১ হাজার থেকে ২ হাজার টাকা  লাভ করি। তিনি আরও বলেন এখন এ সব পণ্য বিক্রির মৌসুম আসতেছে। এ মৌসুমে অনেক টাকা আয় করতে পারব বলে জানান তিনি। তবে ক্রেতারা চাহিদার বেশি পণ্য ক্রয় করেননা বলে জানান তিনি। 

উপজেলার বালাবাড়ি থেকে পণ্য ক্রয় করতে আসা সমর আলী (৭৫) বলেন, আমি বিভিন্ন ধরনের বাঁশের তৈরি পণ্য ক্রয় করতে এসেছি। এগুলো আমি গ্রামে গ্রামে বিক্রয় করব। তিনি বলেন আমি মাত্র ৬'শ থেকে ৭'শ টাকার পণ্য ক্রয় করব। এসব পণ্য গ্রামে বিক্রয় করলে ২'শ থেকে ৩'শ টাকা আয় হবে তা দিয়ে কোন রকম সংসার চালাব। আমি বৃদ্ধ হয়েছি আমি কোন কাজ করতে পারিনা আমাকে কেউ কাজ দেয়না তাই এভাবেই কোন রকম চলি বলে জানান তিনি। তিনি বলেন এখন এ সব পণ্যের কদর কমে গেছে। এখন প্লাস্টিক পণ্য সামগ্রী দিয়ে ভরে গেছে। তাই এ ঐতিহ্যবাহী শিল্পকর্মটি দেশ থেকে বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে পৌর পণ্য বাজারের ইজারাদার আব্দুস সালাম বলেন, বর্তমান এসব পণ্য বিক্রয়ের মৌসুম আসতেছে তাই এখন অনেক চাহিদা বেড়েছে। তবে আগের মত তেমন চাহিদা নেই। কারণ প্লাস্টিকের পণ্য বাঁশের তৈরি পণ্যের চাহিদা কমিয়ে দিয়েছে। তিনি বলেন আগে এ পৌর বাজারে হাটের দিনে ১০০ থেকে ২০০ টি পর্যন্ত পণ্যের দোকান থাকত। বর্তমান ২৫ থেকে ৩০ টির বেশি পণ্যের দোকান দেখা যায় না। বাঁশের তৈরি পণ্য প্রায় বিলুপ্তির পথে এ বিষয়ে তিনি বলেন, একসময় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামীণ পল্লিতে বাঁশের চটা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হতো। পুরুষের পাশাপাশি নারীরাও এ কাজে সামিল হতো। আর হাটবারে স্থানীয় বাজারে এমনকি বাড়ি বাড়ি ফেরি করে এসব বাঁশ-বেতের পণ্য বিক্রি হতো। কিন্তু সময়ের ব্যবধানে এ শিল্পের মূল উপকরণ বাঁশের মূল্য বৃদ্ধিতে বাঁশ-বেতের কারিগররা তাদের পেশা ধরে রাখতে হিমশিম খাচ্ছে। ফলে বেকার হয়ে পড়েছে গ্রামীণ কারিগররা। অনেকেই আবার এ পেশা ছেড়ে চলে যাচ্ছে অন্য পেশায়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির