ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মানুষের জীবন বাঁচানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য : শিবলী সাদিক এমপি


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১১-৭-২০২১ বিকাল ৫:২৭
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণ কামনায় বিভিন্ন ধরনের প্রদক্ষেপ গ্রহণ করেছেন। করোনার এই মহামারীতে দেশের মানুষদের সুস্থ ও রক্ষা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। মানুষের জীবন বাঁচানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। তাই বিভিন্ন সহযোগিতা ও তার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ আলোয় আলোকিত।  রোববার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদের হলরুমে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১০ রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৫ ল‍াখ টাকার এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, কোনো মানুষ অর্থভাবে বিনা চিকিৎসায় যেন মারা না যায়, সেজন্য দেশের মানুষের সুচিকিৎসায় বিভিন্ন রোগের আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন প্রধানমন্ত্রী। করোনা প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নাই উল্লেখ করে তিনি বলেন, সচেতনতাই পারে দেশ ও দেশের মানুষদের করোনা থেকে রক্ষা করতে।
 
আলোচনা শেষে সংসদ সদস্য শিবলী সাদিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, নারীদের মাঝে সেলাই মেশিন, দুস্থদের মাঝে ঢেউটিন ও খেলোয়াড়দের মাঝে ফুটবল এবং সিলিং ফ্যান বিতরণ করেন।
 
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু, স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কুমার রায়, ওসি সুমন কুমার মহন্ত, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, স্থানীয় আ‘লীগ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার