মৌমাছির আক্রমণে প্রাণ হারাল অটোভ্যানচালক
টাঙ্গাইলের ভূঞাপুরে মৌমাছির আক্রমণের শিকার হয়ে শাহাদাত হোসেন (৪৮) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে বাঁচাতে এসে তার পরিবারের আরও ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের মাদারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোভ্যান চালক শাহাদাত হোসেন মাদারিয়া গ্রামের মৃত কালু সরকারের ছেলে। আহতরা হলেন, শাহদাতের বড় ভাই ফিরোজ হোসেন (৬০), শাহাদতের স্ত্রী সেলিনা বেগম (৩৫), হাবিবুর রহমানের ছেলে আজাদ (৪০) এবং আব্দুর রাজজাক (৬৫) ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত
শাহাদাত অটোভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির কাছাকাছি পৌঁছলে মৌমাছির আক্রমণের শিকার হন সে। পরে তিনি ডাক-চিৎকার করলে তার পরিবারের লোকজন তাকে বাঁচাতে আসলে তাদেরকেও কামড়ে আহত করে।
এ সময় মৌমাছির আক্রমণে শাহাদাতসহ তার পরিবারের ৫ জন সদস্য আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অটোভ্যান চালক শাহাদতকে মৃত ঘোষণা করে। আহতদের হাসপাতালে চিকিৎসার নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান জানান, দুপুরে মৌমাছির কামড়ের শিকার একই পরিবারের ৫ জন জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে শাহাদত নামে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। বাকী চারজন চিকিৎসা সেবা নিয়ে বাড়ি চলে যায়।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied