ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ভাত না খেয়েই ৩০ বছর পার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৫-১১-২০২২ দুপুর ১:৪০
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক অদ্ভুত মানুষের সন্ধান পাওয়া গেছে। যে মানুষটি বিগত ৩০ বছর ধরে ভাত না খেয়েই বেঁচে আছেন। যেখানে একমুঠো ভাতের জন্য মানুষ কতই না পরিশ্রম করে, সেখানে এই মানুষটি ভাত না খেয়েই বেঁচে আছেন। তবে অবাক করার বিষয় এটাই, আজ পর্যন্ত তার কোনো ধরনের অসুবিধা হয়নি।
 
 উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার গ্রামের ৮০ বছর বয়সী আবির চাঁন নামে ওই ব্যক্তির দাবি, জন্মের পর ৫০ বছর পযর্ন্ত ভাত খেয়েছেন। তারপর ৩০ বছর ধরে কোনোদিন ভাতের থালা হাতে ধরেননি। এমনকি কেউ ভাত খেতে দিলে তার পাশেও যান না তিনি। তিনি বেঁচে আছেন রুটি খেয়ে। তাই কেউ তাকে দাওয়াত দিলে আগেই বলে দেন ভাত খাবেন না। তার জন্য রুটি তৈরি করে রাখতে হবে।
 
শনিবার (৫ নভেম্বর) সরেজমিন বরাইদ ইউনিয়নের সাভার গ্রামে গিয়ে জানা যায়, আবির চাঁন এক সময় এলাকায় তাতঁ শ্রমিকের কাজ করতেন। তবে তিনি কাজের ফাঁকে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করতেন। কিন্তু এখন আর কাজ করতে পারেন না। কোন মতে কষ্ট করে তিনি তার জিবন চালান। তবে তাকে দেখে বুঝার উপায় নেই, তার এতো বয়স হয়েছে।
 
আবির চাঁন বলেন, আমার ভাত খেতে ইচ্ছে করেনা। ভাত দেখলেই আমার খারাপ লাগে। বর্তমানে রুটি আমার প্রধান খাবার। আমি রুটিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। ভাত না খেয়েও আমি সুস্থ্য আছি। শরীরে কোনো সমস্যা নেই।
তিনি জানান, আমি জন্মের পঞ্চাশ বছর পর্যন্ত ভাত খেয়েছি। তারপর কোনোদিন ভাত খাইনি। ছোটবেলায় স্বজনরা ভাত সামনে দিলেও খেতে মন চাইনি। সামান্য খেলেও বমি হয়ে বের হয়ে যেত। তারপর থেকে আর ভাত খাওয়া হয়নি। আমার তিনবেলার খাবারের পছন্দের তালিকায় রয়েছে রুটি, মাংস, মাছ, দুধসহ অন্যন্য খাবার।
 
স্থানীয়দের সাথে কথা বললে তারা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ছোট বেলা থেকেই আবির চাঁনকে দেখে আসছি। তিনি ভাত খেতে পছন্দ করতেন না। পরে একেবারেই ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন। তবে আজ পর্যন্ত তার কোন অসুবিধা হয়নি। ভাত না খেয়েও তিনি সুস্থ্য ও স্বাভাবিক আছে। তিনি সারা বছর রুটি খেয়ে থাকেন। তাই তাকে সবাই ‘রুটি আবির চাঁন’ বলে চিনে থাকে।
 
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন উর রশিদ বলেন, স্বাভাবিকভাবে ভাত না খেতে পারাটা কোনো রোগ নয়। ভাতের পরিবর্তে সে রুটি ও অন্যান্য খাবার খাচ্ছে। তাকে তার মতো করেই খেতে দেয়া উচিত। তার যা ভালো লাগে, সে তাই খাবে। পৃথিবীতে এমন অনেক মানুষই আছে যারা ভাত খায় না। ভাতের বিকল্প হিসেবে অন্য খাবার খায়। এতে তাদের তো কোনো অসুবিধা হয় না। তবে তাকে মাঝে মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার