গাজীপুরে মুক্তিযুদ্ধ মন্ত্রী
৯০ ভাগ সমবায় সমিতি আছে শুধু কাগজে-কলমে, বাস্তবে অস্তিত্ব নেই : মোজাম্মেল হক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজামুল হক বলেছেন, ৯০ ভাগ সমবায় সমিতি আছে শুধু কাগজে-কলমে আছে, বাস্তবে যার অস্তিত্ব নেই। অস্তিত্বহীন এসব সমিতির মাধ্যমে লোন নেয়া হয়, অনেক সদস্য এ লোন উত্তোলনের খবরও জানেন না। নেতৃত্বে সততার অভাবের কারণে এসব সমবায় সমিতির অধিকাংশই মাঠে মারা যায়। সমিতির কনসেপ্ট সঠিকভাবে ধারণ করা হচ্ছে না। সমবায় সমিতির তিনটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে- যোগ্য নেতৃত্ব, সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ।
৫১তম জাতীয় সমবায় সমিতি দিবস উপলক্ষে শনিবার (৫ নভেম্বর) সকালে শহরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনা সভার প্রধান অতিথি আ.ক.ম. মোজাম্মেল হক এসব কথা বলেন।গাজীপুর জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, গাজীপুর সদর উপজেলা কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী। অনুষ্ঠানে গাজীপুর জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, সমবায়ী প্রকৌশলী মো. শরীফ হোসেন ঢালী, ধনঞ্জয় কুমার মজুমদার, আনিসুর রহমান আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে জেলা প্রশাসক আনিসুর রহমান জাতীয় পতাকা ও সমবায় পতাকা এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ উপলক্ষে ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলার ১১ সমবায় সমিতি ও ৫ ব্যক্তি পুরস্কৃত : এবার গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার জেলার সমবায় সমিতিগুলোর মধ্য থেকে ১১ টি সমবায় সমিতিকে এবং ৫ ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে।
এমএসএম / জামান
মান্দায় গভীর রাতে অভিযানের নামে হিন্দু পল্লীতে পুলিশের তাণ্ডব, আতঙ্কে বাসিন্দারা
মুরাদনগরের জিলানী প্রবাসে নিহত,দ্রুত লাশ পেতে পরিবারের আকুতি
আমির হামজার নামে শত কোটি টাকার মানহানির মামলা
মোহনগঞ্জে দুই বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
আদমদীঘিতে এক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা
রামেক হাসপাতালে হামের প্রাদুর্ভাব: ডা. রফিকুল ইসলাম
মাধবদীতে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
গজারিয়ায় বিভিন্ন স্থান পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান রতন
ব্যক্তিগত কালিমন্দির-বসতভিটা জবর দখলের অভিযোগ সাবেক জাতীয় টিমের নারী ক্রিকেটার একার সংবাদ সম্মেলন
ভাঙারি মাল নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কাউনিয়ার দুই যুবক
মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন কে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত
ভোলাহাটে মুন্সিগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন অনুষ্ঠিত
Link Copied