দর্শনা-গেদে সড়কপথে ভিসা প্রদানের দাবিতে গণজামায়েত অনুষ্ঠিত
২৫ জেলার জনগণের ভোগান্তি লাঘব ও বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে অবিলম্বে দর্শনা-গেদে সড়কপথে ভিসা প্রদানের দাবিতে গণজামায়েত অনুষ্ঠিত হয়েছে। দর্শনা নাগরিক কমিটির উদ্যোগে শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন চত্বরে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়।
উক্ত গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মনসুর বাবু, দর্শনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুস্তম আলী, বিশিষ্ট সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আতিয়ার রহমান হাবু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কিশোর কুমার কুণ্ডু, দর্শনা নাগরিক কমিটির আহ্বায়ক ও দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক আরিফসহ দর্শনা নাগরিক কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ স্থানীয় ২০০-২৫০ ব্যক্তি উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত